মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

" মস্ত লেখক " - অরুণোদয় ভট্টাচার্য



 আমি মস্ত লেখক সারা রাত জেগে রই
 আমার মাসে মাসে মোটা মোটা বেরচ্ছে বই ।
 আমার ছড়া যায়না পড়া
  ছন্দমিলের বালাই ছাড়া,
  গল্প আমার যুগান্তকারী
  মুড়ো-ল্যাজা কেউ না পায় থৈ ।

 আমার প্রতিভা সে আবার বহুমুখী,
 নাটক যা লিখি ফর খোকা-খুকী ।

 উপন্যাসের এমন বিন্যাস
 জানত কেবল গ্রেট বেদব্যাস,
 আমার essay প'ড়ে হেসে
 কুটোপাটি নিজে যে হই ।


                                        © অরুণোদয় ভট্টাচার্য ©

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ , খুব শীঘ্রই আপনাকে উত্তর দেওয়া হবে :-)