অনির্বাণ রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অনির্বাণ রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১১ জুন, ২০১৮

" আমরা " - অনির্বাণ রায়



এই ঘোর শীতেও কালবৈশাখী
সেই তোর সাথেই হল দেখা-দেখি।
এফোঁড়-ওফোঁড় করা তোর চাহনি..
তবু, অভিমান সরিয়ে ফিরে তাকানো হয়নি।

আমি আছি, আমি নেই তোর কী তাতে??
অটোর ভাড়া গুলিয়েছি রাস্তাতে
না চেনার অভিনয়ে এড়িয়েছি দুজনেই--
ওপারে জানি না, তবে
ভাঙচুড় চলছে এখানেই॥



                               - অনির্বাণ রায়
                                   © Copyright Protected



সোমবার, ৭ মে, ২০১৮

"আমি আছি.. আমি নেই" - অনির্বাণ রায়


কলেজ স্ট্রীট থেকে কেনা কবিতার সংকলনে..
বিকেলে শোনা রেডিওর প্রেমের বাংলা গানে
আমায় খুঁজিস না, ওখানে আমি তো নেই।

আমায় খোঁজ করে দেখ কলেজ নোটের পাতায়।
জুলজির কপিতে, B.K.D এর খাতায়
পেন্সিলের আঁচড়ে; আমার অস্তিত্ব থোর খাতাতেই।

ভালোভাবে খুঁজে দেখ—
আমি আছি তোর কলেজ নোটে।
আমি বাঁচি, তোর ভেজা ঠোঁটে।

DVD-র চেনা-অচেনা প্রেমের সিনেমাগুলোতে..,
সন্ধ্যাবেলায় cleansing milk-এর ভেজা তুলোতে
আমি থাকি না; সেখানে তো আমার থাকতে নেই।

অভ্যাসের বাইরে বেরিয়ে আনমনাদের হাত ধরে—
ঘুমের আচ্ছন্নতায় যদি কেউ এসে জড়িয়ে ধরে
তবে তো সে তোকে অবাধ্য হয়ে রূপকথা শোনাবেই।

ভালোভাবে শুনে দেখ,
আমি থাকি তোর রূপকথাতে।
আমি রাখি ভোর তোর ঘুমে ভেজা বালিশের মাথাতে॥


                                      ©  অনির্বাণ রায়













"মৃত্যুমুখী প্রেম" - অনির্বাণ রায়



তুই নেই তাই পুড়ছে সময় দু ঠোঁটের ফাঁকে,
'তুই আসবি' বিশ্বাসের চশমা আটকে রাস্তার বাঁকে।
তুই নেই তাই রক্তেরা শান্ত দীঘির জল
তোর অপেক্ষা আর কত করব বল..।
আমার ঠোঁট মিশেছিল যবে তোর ঠোঁটে...
অনুভূতিরা বন্দী হয়েছিল স্নায়ুদের যানজটে।
যাচ্ছে সময় আর পুড়ছি আমি--
ঠোঁট হচ্ছে ক্ষয়িষ্ণু বাদামি।
মৃত্যুর দিকে ছুটে যায়, সমস্ত প্রেম...
সমস্ত ট্রেন
সমস্ত ড্রেন
সমস্ত প্রেম.. মৃত্যুর দিকে ছুটে যায়।



                               ©  অনির্বাণ রায়