মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

"উত্তরণ" - শিল্পী মণ্ডল



বছর শেষে বছর আসে নতুন আলোর সাজে,
আবার শুরু হিসাব কষা চাওয়া পাওয়ার মাঝে।
কি হারালাম, কি বা পেলাম অংক মেলা ভার,
রঙিন স্বপ্ন সাজিয়ে দেব জীবন তরী পার।
নতুন আশায় সঞ্চারিত করব আবার প্রাণ,
নতুন সুরে বাঁধব আবার জীবনপুরের গান॥



                   © শিল্পী মণ্ডল ©

1 টি মন্তব্য:

আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ , খুব শীঘ্রই আপনাকে উত্তর দেওয়া হবে :-)