অরুণোদয় ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অরুণোদয় ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

" মস্ত লেখক " - অরুণোদয় ভট্টাচার্য



 আমি মস্ত লেখক সারা রাত জেগে রই
 আমার মাসে মাসে মোটা মোটা বেরচ্ছে বই ।
 আমার ছড়া যায়না পড়া
  ছন্দমিলের বালাই ছাড়া,
  গল্প আমার যুগান্তকারী
  মুড়ো-ল্যাজা কেউ না পায় থৈ ।

 আমার প্রতিভা সে আবার বহুমুখী,
 নাটক যা লিখি ফর খোকা-খুকী ।

 উপন্যাসের এমন বিন্যাস
 জানত কেবল গ্রেট বেদব্যাস,
 আমার essay প'ড়ে হেসে
 কুটোপাটি নিজে যে হই ।


                                        © অরুণোদয় ভট্টাচার্য ©

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

" কবিতা " - অরুণোদয় ভট্টাচার্য


কারো স্মৃতি ম্লান ফুলে 
কারো কোন ফলকে— 
কারো কথা মন ভোলে 
দু চোখের পলকে ! 

তোমার সামনে আমি 
তবু তুমি কী উদাস! 
মেঘ-ছায়া ভাসে চোখে, 
কেন হোলে দেবদাস? 

সংগীতে ভরে মন, 
স্মৃতিপথ ধরে ধায়— 
কত সম্পর্কের 
ভাঙা-গড়া ছুঁয়ে যায় !


  © অরুণোদয় ভট্টাচার্য ©

সোমবার, ১০ জুলাই, ২০১৭

" আবার বার্ড-ফ্লু হলে " - অরুণোদয় ভট্টাচার্য





এ বঙ্গে আকাশটা নেই আর ব্লু


উড়ে এসে গেঁড়ে বসে আছে বার্ড-ফ্লু।


'কালিং' আর নয় ফুল চয়ন নিপুণ—


সাদা ভূত সেজে কর গলা টিপে খুন ! 

কিচেন চিকেনহীন গোঁড়া বৈষ্ণব,


এগেটারিয়ানরাও কাঁদে ঐ সব !





অবনী বলল 'চল চড়ে টাটাসুমো


ভুবনেশ্বর গিয়ে খেয়ে আসি মোমো !'


দাশু বলে,'আমি দাস কেবিনেই ঢুকি,


আরে বাবা,এ শহরে কীসে নেই ঝুঁকি?'








                — অরুণোদয় ভট্টাচার্য