যখনই থাকি একলা বসে
তোমায় নিয়ে ভাবি,
তোমাকে আমার কবিতা করে
হয়েছি তোমার কবি।
যখনই থাকি একলা বসে
মনেতে ছবি আঁকি-
জ্যোৎস্না ভরা মুখখানাতে
কাজল মাখা আঁখি।
মিষ্টি কথার দুষ্টুমিতে
বাজল মনে বাঁশি,
লাল লাল ঐ ঠোঁটের কোণে
এক চিলতে হাসি।
যখনই থাকি একলা বসে
তোমায় খুঁজে বেড়াই..,
তোমার কথা ভেবে ভেবে
এ মন যে তাই হারাই।
যখনই থাকি একলা বসে
তোমায় যে মন চায়-
অজান্তিতেই শূন্য দিশায়
শুধুই দু-হাত বাড়ায়।
যখনই থাকি একলা বসে
তোমায় মনে পড়ে,
তাই বুঝি দু-নয়ন আমার
স্বপ্ন - প্রাসাদ গড়ে ।।
© সুফি রায়
সোমবার, ৭ মে, ২০১৮
Home »
» "একলা বসে" - সুফি রায়
"একলা বসে" - সুফি রায়
৩:২৫ AM
No comments








0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ , খুব শীঘ্রই আপনাকে উত্তর দেওয়া হবে :-)