রণবীর বন্দ্যোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রণবীর বন্দ্যোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

"কবিতার অপেক্ষায়" - রণবীর বন্দ্যোপাধ্যায়

তোমার সাথে যখন বলি একটুখানি কথা
কবিতা আসে, কোথা থেকে আসে ভাষাগুলো—
ভাষারাই শুধু জানে আমার ভাষার মানে,
কে যেন উঁকি দেয়, তোমারই মতো করে
মনে আচমকা, দমকা হাওয়া উত্তর কোণ
থেকে শিরশির করা পরশ আনে— কবিতার॥

এখন কার্তিকের হিমেল রাত—
তোমার উষ্ণতা কবিতায় স্পর্শ করে
আমার শরীর; অমাবস্যার আকাশ
সঙ্গী, কবিতা নিয়ে একা অন্ধকারে ;
এখন ঝিরঝিরে হাওয়া উত্তরের,
আর নিঃশব্দ শব্দের সপ্রেম উচ্চারণ—
সৃষ্টি কবিতার আমার অদ্ভূত নিস্তব্ধতায়,
অন্তহীন প্রতীক্ষার অবসান কবিতায়॥                                                                    
     © রণবীর বন্দ্যোপাধ্যায় ©

সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮

" তোমার সঙ্গে, তোমার জন্যে " - রণবীর বন্দ্যোপাধ্যায়


আকাশে ছড়িয়ে দিয়েছি রঙ লাল,
তোমার জন্য।
পথে ছড়ানো কৃষ্ণচূড়ার হলুদ,
তোমার জন্যে।
শান্ত হয়ে আসছে পাখিদের কলরব—
বসবো এখন তোমার পাশে অনেকক্ষণ
তোমারই জন্য।

ভেবে এসেছিলাম—
শোনাবো সদ্য লেখা কবিতাটা—
দেখছিলাম কিন্তু -
লাল লিপস্টিক মাখা ঠোঁটে তোমার,
জলন্ত সিগারেট
দারুণ মেকআপ করা গালের নিচে।

কবিতার শব্দগুলো ভাষা পেল—
সিগারেটের ধোঁয়ায় মিশে গেল॥

প্রাণটা থাকলো না,
থাকলো কবিতার খাতা
কালো অক্ষর ভরা,
পড়লো কিছু ছাই
খাতার পাতায় আর—
তোমার উচ্চকিত হাসি,
তোমার লাল লিপস্টিক
রক্তিম করলো আমার শরীর॥

শেয়ারের দামের ওঠানামা,
মিউচুয়াল ফান্ডের হিসেব
আর মেডিক্যাল ইন্সুরেন্স,
কবিতা লিখে গেল
আমার খাতার পাতায়।

আকাশ এখনো হয় লাল,
কৃষ্ণচূড়া হলুদ এখনও ;
অনেকক্ষণ এখন—
হুইস্কি আর সিগারেট নিয়ে
তোমারই জন্য
তোমার সঙ্গে বসি॥


                © রণবীর বন্দ্যোপাধ্যায় ©

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭

" বেকার আমরা বেকার " - রণবীর বন্দ্যোপাধ্যায়


'অ'কার 'আ'কার '৯'কার।
বেকার আমরা যেন বেকার॥

খটাখট শব্দ তোলা টাইপরাইটার।
স্মৃতি তোমায় করেছে কম্পিউটার॥

কিংবা হলুদ পোস্টকার্ডের আলাপ।
সেটাও হারিয়ে ফেলেছে হোয়াট্স অ্যাপ॥

টেকনোলজি-র দান দুরন্ত প্রোগ্রেস।
করছে সময়ের নিপুণ হিসেবনিকেশ॥

অচেনাকে চেনায় যে ফেসবুক।
পাতায় পাতায় সুন্দর কত মুখ॥

কথা হয় অদ্ভুত এক ভাষায়।
জলাঞ্জলি দিয়েছি বোঝার আশায়॥

'অ'কার 'আ'কার লিকার।
খোঁজ বলো কে রাখে তার॥

ভাষা নিয়ে আবেগে ভাসি একদিন।
তারপর কিম্ভুতকিমাকার প্রতিদিন॥

প্রেমের প্রকাশ বিদেশী অক্ষরে।
যেন ঘোলের স্বাদেই প্রাণ ভরে॥

বন্ধুকে আর পাই না খুঁজে রাস্তার রকে।
কাটছে মুহূর্তগুলো মোবাইল-এ তে বকে॥

তবুও মনটা যে ছবি আঁকে।
লাল মাটির ওই পথের বাঁকে॥

নিজেই নিজের সাথে কথা বলি।
একা একা পথ চলি॥

আদ্ধেক ভুলেছি আমার কবির দান।
বাকি আদ্ধেক তার ফিউশন গান॥

কনফিউশনটা বাড়ছে যে প্রতিদিন।
'অ'কার 'আ'কার ৯কার হচ্ছে বড়ই দীন॥

বেকার সব বেকার।
সঠিক খোঁজ রাখে কে বাংলার॥

                                        


                                                                                                                                  -   রণবীর বন্দ্যোপাধ্যায়

সোমবার, ১০ জুলাই, ২০১৭

" SNIPER " - রণবীর বন্দ্যোপাধ্যায়


চেয়ে আছি অনেক দূরে.. একদৃষ্টে,
চোখে আসে না কখনো ঘুম-
চোখটা আছে নিখুঁতভাবে Align করা
Backsight U r Foresight Knob-এর সাথে-
আমি SNIPER..।

Trigger-এর ওপর রেখেছি আঙ্গুল,
নিমেষে ছুটে যেতে পারে
একটা Bullet.. আমার Rifle থেকে।
একটা প্রাণ নিতে পারে
এই পৃথিবী থেকে.. একটা বুলেট !

একটা Bullet ছুটে আসতে পারে আমারও দিকে !
Rifle ছিটকে যাবে হাত থেকে-
নিথর শরীরটা তারপর
ঢুকে যাবে Coffin -এর ভিতর !

Coffin টা পৌঁছে যাবে
শান্ত ছায়াঘেরা আমার গ্রামে;
আর Coffin মধ্যে আমি
ফিরে আসব আমার পৃথিবীতে।

মেয়েটা, বউটা উন্মাদ চিৎকারে
মাতিয়ে তুলবে পাড়া... ছেলেটা হয়ত
পুকুরের ঘাটে চুপচাপ.. নীরব;

নীরব হয়ে যাবে.. আস্তে আস্তে আবার
সব চিৎকার আর কান্না।

তবুও Trigger -এ আছে আমার আঙ্গুল,
চোখটা Align করা
Backsight U ar Foresight Knob এর সাথে-
জীবন রক্ষায়... জীবন দিয়ে...
জীবনকে কেড়ে নিতে
নিশিদিন.. প্রতিদিন..।

SNIPER আমি অচঞ্চল-
দেশ থেকে দেশান্তরে
জীবন দিয়ে, জীবনের প্রয়োজনে !!

                                           

                              - রণবীর বন্দ্যোপাধ্যায়

" Sil Vous Plait " - রণবীর বন্দ্যোপাধ্যায়


"Sil vous plait"
Passionately I cry out,
I cry out in my frenzy…

Come, stand  close to me -
Neither shall I touch,
Nor shall I impair,
Thy soul covert…

But I shall scout….
— The beauty of the truth,
— The stillness of thyself,
The elegance of eternity …

Uncorroborated !

                                 

                                - Ranabir Banerjee

রবিবার, ৯ জুলাই, ২০১৭

" অজানার দিকে " - রণবীর বন্দ্যোপাধ্যায়

সূর্যের সাথে
পথচলা শুরু করে,
পায়ে পায়ে পেরিয়ে তপ্ত
দুরন্ত দুপুর...

সাঁঝবেলার হাওয়ায় এলোমেলো,
ঝিরিঝিরি কাঁপা,
নতুন পাতা ভিজিয়ে দেওয়া
উচ্ছল ধারায়, আধভেজা আমি
চলি অজানায়।

কালো সন্ধ্যায়
"আরো কতদূর?"
প্রশ্ন করে এক অনামিকা
কাঁপা কাঁপা স্বরে-
হাতটা ধরি তার;
বলে উঠি..
নয় তো আর বেশি দূর-
এই তো, এখানেই..॥

                        
                
                      - রণবীর বন্দ্যোপাধ্যায়