'অ'কার 'আ'কার '৯'কার।
বেকার আমরা যেন বেকার॥
খটাখট শব্দ তোলা টাইপরাইটার।
স্মৃতি তোমায় করেছে কম্পিউটার॥
কিংবা হলুদ পোস্টকার্ডের আলাপ।
সেটাও হারিয়ে ফেলেছে হোয়াট্স অ্যাপ॥
টেকনোলজি-র দান দুরন্ত প্রোগ্রেস।
করছে সময়ের নিপুণ হিসেবনিকেশ॥
অচেনাকে চেনায় যে ফেসবুক।
পাতায় পাতায় সুন্দর কত মুখ॥
কথা হয় অদ্ভুত এক ভাষায়।
জলাঞ্জলি দিয়েছি বোঝার আশায়॥
'অ'কার 'আ'কার লিকার।
খোঁজ বলো কে রাখে তার॥
ভাষা নিয়ে আবেগে ভাসি একদিন।
তারপর কিম্ভুতকিমাকার প্রতিদিন॥
প্রেমের প্রকাশ বিদেশী অক্ষরে।
যেন ঘোলের স্বাদেই প্রাণ ভরে॥
বন্ধুকে আর পাই না খুঁজে রাস্তার রকে।
কাটছে মুহূর্তগুলো মোবাইল-এ তে বকে॥
তবুও মনটা যে ছবি আঁকে।
লাল মাটির ওই পথের বাঁকে॥
নিজেই নিজের সাথে কথা বলি।
একা একা পথ চলি॥
আদ্ধেক ভুলেছি আমার কবির দান।
বাকি আদ্ধেক তার ফিউশন গান॥
কনফিউশনটা বাড়ছে যে প্রতিদিন।
'অ'কার 'আ'কার ৯কার হচ্ছে বড়ই দীন॥
বেকার সব বেকার।
সঠিক খোঁজ রাখে কে বাংলার॥
- রণবীর বন্দ্যোপাধ্যায়









অসাধারন হয়েছে ,খুব ভালো লাগলো ।
উত্তরমুছুন