সোমবার, ১০ জুলাই, ২০১৭

" আবার বার্ড-ফ্লু হলে " - অরুণোদয় ভট্টাচার্য





এ বঙ্গে আকাশটা নেই আর ব্লু


উড়ে এসে গেঁড়ে বসে আছে বার্ড-ফ্লু।


'কালিং' আর নয় ফুল চয়ন নিপুণ—


সাদা ভূত সেজে কর গলা টিপে খুন ! 

কিচেন চিকেনহীন গোঁড়া বৈষ্ণব,


এগেটারিয়ানরাও কাঁদে ঐ সব !





অবনী বলল 'চল চড়ে টাটাসুমো


ভুবনেশ্বর গিয়ে খেয়ে আসি মোমো !'


দাশু বলে,'আমি দাস কেবিনেই ঢুকি,


আরে বাবা,এ শহরে কীসে নেই ঝুঁকি?'








                — অরুণোদয় ভট্টাচার্য

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ , খুব শীঘ্রই আপনাকে উত্তর দেওয়া হবে :-)