প্রাণপ্রাচুর্য্যের স্মৃতি হাঁটে সরণিল ধার ধরে
চুপচাপ, আনমনা বাতাস সঙ্গী;
কিছু টান সে পিছু হাঁটে ধীর লয়ে
দূরত্ব বর্তমানের সাথে;
পথের দূরত্বে আবেগ ঘনীভূত-
ভেজে আবেগের লবণাক্ত জলে;
কল্পনীয় বেদনা অকল্পনীয়তার স্বাদ পায়,
অকস্মাৎ দুর্যোগে যদিও জানালা বন্ধ
বৃষ্টির ছাঁট তবু বাইরেটা ভেজায়॥
© অয়ন মণ্ডল








0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ , খুব শীঘ্রই আপনাকে উত্তর দেওয়া হবে :-)