শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭

"ওরে ও ভাঙামন " - অয়ন মণ্ডল



ওরে ও ভাঙামন, আবেগে চলে নিজের খাতে
সাধ্যি কী তোর ডিঙা বাইস উল্টো স্রোতে;
তাকিয়ে দেখিস লবণজলে তোরও কিছু স্বত্ব আছে।
ওরে ও ভাঙামন, এ শহর জানে মধ্যরাতের ফুটপাথে
গল্পকথা আড় ভাঙে মধ্য ঘুমের শৈশবে,
ভাবনা ভাবিস তোরই একার দুঃখঘুমের স্বপ্ন আছে।
ওরে ও ভাঙামন, তোর চশমার ওই ধুলোর ঝড়ে
জানিস যত তোর অবদান জেগে থাকে,
জানবি তত বৃষ্টিতে তার অন্য আদর মিশে আছে।
ওরে ও ভাঙামন, তোর নিজস্বতার বিশুদ্ধতায়
সুরের কিছু ওঠানামায় ছন্দ যে গান গাইতে পারে,
মনটা তোর ভাঙাই থাক, এমন বাসতে ভালো কজন পারে॥




     ©   অয়ন মণ্ডল

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ , খুব শীঘ্রই আপনাকে উত্তর দেওয়া হবে :-)