শুক্রবার, ৭ জুলাই, ২০১৭

" বৃক্ষ দিবস " - গৌরব হালদার




সাদা বাড়িটার চারপাশে বেশকিছু মানুষ

অল্প অল্প গল্প...
মোবাইলের সেলফি স্টিকে
একের পর এক ছবি।
মাঝে মাঝে চেচিঁয়ে বলে,
"এটা হেভি... এটা হেভি..."
কিছু মানুষের হাতে মিষ্টি, ফুল
সাদা বাড়ির মানুষগুলোর উৎসুক চাহনি-
ঝাপসা চশমার কাঁচের ভিতর দিয়ে
অস্পষ্ট দৃষ্টি বাহিরে নিক্ষেপ...
"আমার নাতিটা আসেনি,"... আক্ষেপ...
দলবেধেঁ বাড়িটার ভিতরে প্ৰবেশ
মিষ্টি,ফুল উপহার-
কয়েকজনের ছবি তোলা, কয়েকজন লাইভ,
একসাথে বাবা-মা, থুড়ি বুড়ো-বুড়ি
সময় মিনিট ফাইভ....
তার মধ্যে হাজার প্ৰশ্ন, নাতি-পুতির কথা...
উফ্!!, অসহ্য ভাই...
তারপরে তে বাই বাই...
ফিরে এসে Fb পোস্ট,
আজ Old Age Day,
Old Age Home ঘুরে এলাম তাই...|

                                         

                                         -  গৌরব হালদার

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ , খুব শীঘ্রই আপনাকে উত্তর দেওয়া হবে :-)