সোমবার, ১০ জুলাই, ২০১৭

" তোর সুর " - অয়ন মণ্ডল


আমার সুরে গান নাই'বা হলি,
তোর সুরে গাইতে আমায় নিস।
যত্নে আমি গাইব ইচ্ছেতে তোর;
রাগের প্রকোষ্ঠে অভিমান, আঁধার করে ভোর।
শুধু থাকবে ভালোবাসা,না হয় ছড়িয়ে ছিটিয়ে
করে নিস একজোট আদরের আবদারে।
আকাঙ্খা কিছু বাস্তবের আশায়, ব্যস্ত দিনক্ষণ ;
তোর অনুভূতি চড়া সুরে বাঁধা, কাঁদে পঞ্চম।


                                 


                                  - অয়ন মণ্ডল

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ , খুব শীঘ্রই আপনাকে উত্তর দেওয়া হবে :-)