সোমবার, ১০ জুলাই, ২০১৭

" রাতের অতিথি " - অয়ন মণ্ডল


গভীর রাতের অতিথি তুমি যেন আততায়ী;
হত্যা তোমার কল্পনায়, আমি পরিযায়ী।
খুঁজছো আমায় ঘরে যত্নে পরিপাটি;
মৃত্যু শ্রেয় তোমার হাতেই, চেষ্টা নেহাতই চেষ্টা,
কোরোনা হত্যা; এসো এই অবকাশে
করি আলাপ-পরিচয় ছাপোষা এই মধুমাসে।
দাঁড়িয়ে আছি যেন মূর্ত প্রতীক হঠাৎ
তীর বেঁধা, সইব আঘাত হয়তো হয়ে বোবা।
মাধুর্য্য তোমার এহেন করি হত্যা তুলনা,
যদিওবা করো হত্যা কখনও ফিরতে ভুলোনা॥

                                  

                                  - অয়ন মণ্ডল

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ , খুব শীঘ্রই আপনাকে উত্তর দেওয়া হবে :-)