—-"হ্যাঁ রে পল্টু!! আজজে রাস্তাডা এত্ত সাজাইছে কেন রে?"
—-"উ বড়লোকগুলানের 'নু ইয়ার' আছে রে কাইলকা।"
—-"নু ইয়ার' কী লো?"
—-"লতুন বচ্ছররে উই বড়লোকগুলান 'নু ইয়ার' কয় রে নক্ষী। সব রাস্তা আলো দে সাজায়, আর মুর মা যেখেনে কাম করে সেখেনে যায়্যা তোর বাপের মত ভরপেট্টা গিলে লাচা-গানা করে। মুই সেই সেবারে দেখেছিলাম।"
'মা তারা হোটেল'এর বাসনগুলো মাজতে মাজতে লক্ষী ভাবে, "আজজে বাড়ি ফিরে পটলার মায়রে জিগামু আমাগো 'নু ইয়ার' কবে আসে। আমাগো ঘরের সামনেডা কবে সাজাইব। মুর বাপ তো রোজ গিলে আসে। তাই বুঝিনা আমাগোডা কবে।"

- সুফি রায়

0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ , খুব শীঘ্রই আপনাকে উত্তর দেওয়া হবে :-)