আসন্ন রাত, বাজে গুঞ্জনের প্রহর,
গুঞ্জন নয় ঠিক, প্রেমের ষড়যন্ত্র ;
সংক্রামিত বাতাস ভালবাসার রূপে,
মৃত্যুবরণে রাজি আমি এমন পবিত্র রোগে।
চক্রান্তের গন্ধ যদি, ব্রুটাস যদিওবা হয়,
আমি জুলিয়াস, এক জীবন্ত অধ্যায়।
নয় বীভৎসতা, জানি প্রেমের ফুলেই মালা ;
ছিঁড়োনা পাপড়ি, কষ্টে গড়ে তোলা।
এ সাম্রাজ্যে সম্রাট আমি, রইব অমর হয়ে;
তুমি হোয়ো বেগম ধর্মান্তরিত হয়ে।
- অয়ন মণ্ডল








0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ , খুব শীঘ্রই আপনাকে উত্তর দেওয়া হবে :-)